আইপিএলকে টেক্কা দিতে নতুন নিয়মে পিএসএল
আইপিএলকে টেক্কা দিতে নতুন নিয়মে পিএসএল আইপিএলকে টেক্কা দিতে নতুন নিয়মে পিএসএল নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুম। পূর্বের তুলনায় এবারের মৌসুমে পিএসএলে বেড়েছে দল সংখ্যা, যা টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করেছে। আট দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ২৬ মার্চ । ৩ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। মোট ৩৯ দিনে ৪৪টি ম্যাচ আয়োজন করা হবে। পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, দল সংখ্যা বাড়লেও টুর্নামেন্টের সময়কাল বাড়াতে চান না তারা। এই লক্ষ্যেই নতুন ফরম্যাটে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 👍 Follow on Facebook নতুন ফরম্যাট অনুযায়ী, প্রথম পর্বে অনুষ্ঠিত হবে সিঙ্গেল লিগ । এই পর্বে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। ফলে প্রত্যেক দল সমান প্রতিযোগিতার সুযোগ পাবে এবং সেখান থেকেই পরবর্তী পর্বের সমীকরণ নির্ধারিত হবে। ...