টি–টোয়েন্টি বিশ্বকাপের পোস্টারে নেই পাকিস্তানসহ ১৫ দেশের অধিনায়ক, পিসিবির আপত্তি

টি–টোয়েন্টি বিশ্বকাপের পোস্টারে নেই পাকিস্তানসহ ১৫ দেশের অধিনায়ক, পিসিবির আপত্তি

🎬 সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলকে নতুন আপডেট ও খবর পেতে: সাবস্ক্রাইব করো

টি–টোয়েন্টি বিশ্বকাপ পোস্টার

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রির প্রচারণামূলক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এক্স হ্যান্ডলে গতকাল এই পোস্টার প্রকাশিত হয়েছে। সেই পোস্টের লিংকে ক্লিক করলে আইসিসির ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরুর বিস্তারিত জানা যায়।

📢 নতুন খবর পেতে সাবস্ক্রাইব করো: সাবস্ক্রাইব করো

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই পোস্টার দেখে খুশি হতে পারেনি। পিসিবি জানিয়েছে, তাদের অধিনায়ক সালমান আগারের ছবি পোস্টারে রাখা হয়নি। পিসিবি এ বিষয়ে আইসিসিকে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে।

পিসিবির এক সূত্র ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, “কয়েক মাস আগে এশিয়া কাপেও আমরা একই সমস্যায় পড়েছি। তখন সম্প্রচারকেরা আমাদের অধিনায়ককে বাদ দিয়ে প্রচারণা চালান।”

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে। টুর্নামেন্টে ২০ দলের খেলা নিশ্চিত। পোস্টারটি দেখে মনে হচ্ছে সম্ভবত শীর্ষ পাঁচ দেশের অধিনায়ককে নিয়ে তৈরি হয়েছে।

👍 যদি তোমার ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো: সাবস্ক্রাইব করো

Comments

Popular posts from this blog

U-19 Asia Cup 2025 Live Streaming

India vs South Africa 4th T20 Live

BBL 2025 All Match Live